
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায় ১৭ই আগস্ট সোমবার ওই শিক্ষার্থী স্কুলে আসলে তার হাতে ওয়াশ রুমে যাওয়ার জন্য লিখে দেন অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে সে ওয়াশরুমে গেলে তাকে বিভিন্নভাবে স্পর্শ করে। সাথে সাথে এই শিক্ষার্থী দৌড়ে স্কুল থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এবং কান্নাকাটি করে পরিবারের লোকজনের কাছে সব ঘটনা খুলে বলে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় আজ (মঙ্গলবার) সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় উপস্থিত হলে গ্রামবাসী তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
পরবর্তীতে কালিগঞ্জ পুলিশ স্কুলে পৌঁছে ঐ শিক্ষককে আটক করে।
কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]