১০০ গ্রাম হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:৪৮
১০০ গ্রাম হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

হেরোইন পাচার মামলায় বেনাপোল ভবেরবেড গ্রামের মাদক ব্যবসায়ী মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।


মঙ্গলবার (১৮ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এক রায় এর সাজা দেন। দন্ডপ্রাপ্ত মহাসিন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।


মামলার বিবরনে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সোমবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের জনৈক রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মহসিনকে আটক ও দেহ তল্লাশি করে ১শ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আটক মহাসিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।


দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহাসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহসিন কারাগারে আটক আছে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com