কোডেকের উদ্যোগে শান্তি ও সংহতি বিষয়ক দ্বি-মাসিক সেশন অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৮:৩৮
কোডেকের উদ্যোগে শান্তি ও সংহতি বিষয়ক দ্বি-মাসিক সেশন অনুষ্ঠিত
​মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে দ্বি-মাসিক ‘শান্তি ও সংহতি’ বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। মোংলা উপজেলার মাকোড়ঢোন ব্রিজ স্কুলে এই সেশনের আয়োজন করা হয়।


​অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য রক্ষা এবং সমাজে শান্তি ও সংহতি বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেশনটি পরিচালনা করেন কোডেক-এর অগ্রযাত্রা প্রকল্পের সুপারভাইজার এস এম মিরাজুল ইসলাম।


​সেশনে বক্তারা বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে শান্তি ও সংহতির বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা নিরসনে তরুণ ও সচেতন নাগরিকদের ভূমিকা রাখতে হবে।


​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক এবং অগ্রযাত্রা প্রকল্পের কর্মীবৃন্দ ও সংস্থাটির স্বপ্নের ঠিকানা প্রকল্পের ব্যবস্থাপক রাগিব আহসান উপস্থিত ছিলেন।


অংশগ্রহণকারীরা এ ধরনের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com