কুষ্টিয়ায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০১:২৫
কুষ্টিয়ায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও হামলার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মিরপুরে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নৃশংসহামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) বিকেলে মিরপুর পৌর এলাকার সর্দারপাড়ায় মিরপুর আদিবাসী সম্প্রদায়ের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেয়।


এসময় তারা অভিযোগ করেন, জাসদ নেতা আলিম সর্দারপাড়ায় ৪ তলা বাড়ী করেছেন কিন্তু তার নিচে পানি নিস্কাশনের কোন টাঙ্কি করেননি। মাঝে মধ্যেই আদিবাসীদের ব্যাবহারিত টিউবওয়েলের পাশ দিয়ে পাইপের মাধ্যমে মল মুত্র জিকের খালে ফেলে পরিস্কার করেন। এতে টিউবওয়েলের আশপাশে অনেক মলমুত্র জমে চরম দুর্গন্ধ সৃষ্টি হয়। বিষয়টি নিষেধ করলে তাদের উপর চড়াও হয় আলিম। রবিবার রাতে আলিম আবারো পাইপের মাধ্যমে মলমুত্র পরিস্কার করা শুরু করলে তারা নিষেধ করে। এতে আলিম ক্ষিপ্ত হয়ে তার আত্বীয় স্বজনদের ডেকে এনে আদিবাসীদের উপর হামলা চালায়। হামলায় আদিবাসী বসুসহ ৩জন আহত
হয়েছেন। অতিদ্রুত আলিম ও তার আত্বীয় মাইনুলসহ সকল হামলাকারীকে আইনের আওতায় আনার দাবী জানান মানবন্ধনে অংশ নেযা আদিবাসীরা।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com