
নড়াইলের কালিয়া উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মোল্যা (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপাশা বাজার মোড়ে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী কৃষক সবুজ মোল্যা। ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী সোমবার (১৭আগস্ট) সকালে বলেন, ঘটনাটি শুনার পর রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]