
ঝিনাইদহে ব্যবসায়ী বরুন ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও তার জমি বিক্রির পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করে নিহতের ভাই অরুন ঘোষ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তার ভাই বরুন ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্ত্রী মামলার বাদী টুম্পা রানী ঘোষ বর্তমানে আসামীদের সাথে যোগসাজস করে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এছাড়াও নিহতের জমি আইনবর্হিভুত ভাবে বিক্রি করছে। মামলার সঠিক বিচার ও নিহত বরুনের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]