
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি পরিবারিকভাবে নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শৈলকুপার ওসির নেতৃত্বে আরাপপুরের নিজ বাড়িতে রাত আড়াইটার দিকে পুলিশ আসে। তারা জানাই শৈলকুপায় ছাত্রলীগের একটি মিছিল হয় সেই মিছিল নিয়ে নাশকতার মামলা হয়েছে। মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেফতার করা হচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা এই গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, একটি নাশকতার মামলায় রাতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]