নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৯:০৯
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হাতে মাদক নিয়ন্ত্রণসহ অপরাধমূলক কার্যক্রম দমন করা হবে। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নড়াইল জেলা পুলিশের আয়োজনে বুধবার (১২আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।


নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিন হালদার, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ।


ডিআইজি বলেন, সমাজে মব সংস্কৃতি রোধ চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা প্রতিরোধকল্পে টহল পুলিশিং ও বিট পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হবে। যে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের দ্রুত ও সঠিক তথ্য দেয়ার আশ্বাস দেন। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হবে।


বিবার্তা/শরিফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com