নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৬:২৯
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব এবং ঝাউডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ (৫০) কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।


আহত আবুল কালাম আজাদ ঝাউডাঙ্গা গ্রামের খোরশেদ মোল্যার ছেলে।


এলাকাবাসী সুত্রে জানা গেছে, বিএনপি নেতা আবুল কালাম আজাদ মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে জাফর মেম্বারের বাড়ির সামনে পৌছালে রমজান, কাদের,মঞ্জিলের নেতৃত্বে ৭/৮ জনের একদল দূর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।


পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হাসনাত জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


লোহাগড়া উপজেলা বিএনপি’র সাধারন সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, শালনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তি চাই।


লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনার বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com