মোরেলগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১০
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৩:৪৭
মোরেলগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১০
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারেরকৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার মহিষপুরা এলাকার মাসুদুর রহমান মিঠু, আবু তাহের তালুকদার, হরতকিতলা গ্রামের শফিকুর রহমান, ভাটখালী গ্রামের ইউনুস মোল্লা, দনিজোকা গ্রামের জাকির খান ও সিদ্দিক খান, রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মাদক কারবারী আজমল শেখ, মোরেলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের রাহাত, উত্তর সরালিয়া গ্রামের নবীন হাওলাদার, ও একই গ্রামের ইব্রাহিম বেপারী।


মোরেলগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান , জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com