
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলায় খোকন হাওলাদার নামে এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানার লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি টিম লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে হারুনের দেহ তল্লাশি করছিল পুলিশ। এসময় দোকানে থাকা কামাল শেখ, শ্যামল, আকিদুলসহ ৭/৮জন মিলে লাঠিসোঁটা দিয়ে এসআই খোকন হাওলাদার কে এলোপাতাড়ি মারপিট করে আহত করেন। পরে তারা ইয়াবাসহ হারুন কে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় লোকজন আহত এসআই খোকন হাওলাদার কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সোমবার (১০আগস্ট) সকালে বলেন,এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]