দৌলতপুরে ১৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৭:০৪
দৌলতপুরে ১৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ১ হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামে একজন মাদককারবারি আটক হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটক রাজু আহমেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।


দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com