
নড়াইলের সদর উপজেলার মহারাগ গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী মহারাগ গ্রামের মৃত আকমল কাজীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ভদ্রবিলাসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুই গ্রামবাসীর মধ্যে হাতাহাতি হয়। ওই হাতাহাতি নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় বাজারে একটি শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোস্তফা কাজী ভদ্রবিলা বাজারেযাওয়ার পথে বাজারের কাছাকাছি এলাকায় পৌছালে৭/৮ জন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডুশনিবার (৪জুলাই) সকালে বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী কে কুপিয়ে হত্যা করেছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
বিবার্তা//শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]