
পঞ্চগড়ে কৃষি উদ্যোক্তা ও অংশীজনদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি খাতে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুরেবোধ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানী। এ সময় কৃষি উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধি'র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কৃষিতে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে ‘পার্টনার’ কর্মসূচির এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা ।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ কৃষি খাতের বিভিন্ন অংশীজনরা অংশ নেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]