সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইনে বেকারিকে জরিমানা
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:২৪
সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইনে বেকারিকে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘ইসলাম বেকারী’ নামে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে বাজার তদারকি অভিযান চালানো হয়। এ সময় ইসলাম বেকারিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনের দায়ে ইসলাম বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি/রাকিবুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com