হিলিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:১৮
হিলিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ জুন) সকালে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সয়ংক্রিয়করন (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম।


তাই গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনগণকে আরও বেশি অবহিত করতে হবে এবং এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।


এসময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল আরিফ সহ স্থানীয় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com