
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ স্টেশনের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিবার্তা/রাকিবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]