আদিতমারীতে উজ্জ্বল হত্যা মামলায় গ্রেফতার ৩
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:২৫
আদিতমারীতে উজ্জ্বল হত্যা মামলায় গ্রেফতার ৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত উজ্জল হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (১৩ জুন) রাতে রংপুর শহরের মডার্ন মোড় এলাকা থেকে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করে।


গ্রেফতাররা হলেন- উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি গ্রামের সাহেদ আলী ছেলে ফজলুল হক (৪২), তার স্ত্রী সকিনা বেগম (৩৮) ও ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী লাইলী বেগম (৫০)।


পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়িয়া গ্রামে আব্দুল হাকীমের ছেলে উজ্জ্বল মিয়া হামলার শিকার হন।


ঘটনার দিন তিনি নিজ বসতবাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তার চাচাতো ভাই মো. আলমগীর হোসেন আনন্দসহ কয়েকজন দেশি অস্ত্র দিয়ে হামলা করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন মারা যান উজ্জল মিয়া। এ ঘটনায় আদিতমারী থানায় ১০ জনের নামসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। মামলার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুর র‍্যাব-১৩ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উজ্জল হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com