হিলিতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২০:২৫
হিলিতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অভিযান চালিয়ে ১৩৩ পিস অবৈধ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ আরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ টহল সদস্যরা।


​শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (মাস্টারপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


​গ্রেফতারকৃত আরিফুল ইসলাম হাকিমপুর হিলি পৌর শহরের উত্তর বাসুদেবপুর (মাষ্টারপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে।


র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল হাকিমপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় জনৈক সংগ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামি আরিফুল ইসলামের ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো ১৩৩ পিস অ্যাম্পুল নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।


র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/গোলাম রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com