রোগীর মৃত্যুর জেরে উত্তেজনা
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন তিন ৩ এমপি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৪:৪৮
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন তিন ৩ এমপি
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে এবং বিদ্যমান সমস্যাগুলো সরাসরি দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় ৩ জন সংসদ সদস্য। গতকাল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর আজ এই বিশেষ পরিদর্শনের সিদ্ধান্ত নেন তাঁরা।


রবিবার (১৪ জুন) সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।


সংসদ সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও অবকাঠামোগত নানা চ্যালেঞ্জ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।


উল্লেখ্য, গতকাল দুপুরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে (সিসিইউ) ভর্তি থাকা এক রোগীর জন্য জরুরি অক্সিজেন মাস্ক না পাওয়ায় তাঁর মৃত্যু ঘটে বলে অভিযোগ ওঠে। এর জেরে রোগীর ক্ষুব্ধ স্বজন ও কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি চিকিৎসাসেবা বন্ধ করে দেন।


অন্যদিকে রোগীর স্বজনরা মরদেহ হস্তান্তরের দাবিতে হাসপাতালের সামনের মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের পরিচালক চিকিৎসক ও স্বজনদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এক পর্যায়ে মায়ের লাশ নিতে কান ধরে ওঠবস শিরোনাম এ সংবাদটি সারাদেশে আলোচিত হয়। নেটিজেনদের ক্ষোভে সয়লাভ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।


গতকালের এই অস্থিতিশীল পরিস্থিতির পর আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এ আসেন ৩ সংসদ সদস্য। পরিদর্শনকালে তাঁরা সাধারণ রোগীদের ভোগান্তিগুলো শোনেন।


এসময় জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয়ের বিষয়েও আলোচনা করা হয়।


পরিদর্শন শেষে সংসদ সদস্যরা জানান, মানুষের চিকিৎসাসেবা কোনো বিলাসিতা নয়, এটি তাদের মৌলিক অধিকার।


জনসাধারণের এই অধিকার নিশ্চিত করতে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তাঁরা জনগণের প্রতিনিধি হিসেবে সব সময় পাশে থেকে কাজ করে যাবেন।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com