তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:১৬
তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিশু ও নারী ধর্ষণ-হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ জুন) দুপুরে জেলা শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিপিবি অফিস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, মোস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট গোলাম রব্বানী, সাদেকুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। খুন, ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রতার কারণেই এসব অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে তারা মন্তব্য করেন।


এ সময় বক্তারা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান।


বিবার্তা/রাকিবুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com