
সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরকারি কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বোয়ালদাড় ও আলিহাট ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালদাড়, আলিহাট ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজিমুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, ইউপি সদস্য মশিউর রহমান, মাসুদ রানা, মুশফিকুর রহমান, মহিলা সদস্য বুলবুলি খাতুন প্রমুখ।
অপর দিক আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, মনশাপুর স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান, ইউপি সদস্য ফিরোজ কবির, সাখাওয়াত হোসেন, মহিলা সদস্য লাবলী খাতুন, নিলিফা ইয়াসমিনসহ অনেকে।
উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে আগামী ৫ বছরে দুটি ইউনিয়নে ৯ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]