
নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের নুনিয়া পাড়া গ্রামের এই ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃতমজির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় ক্ষেতে পানি দেয়ার জন্য সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে কৃষক দুলাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকেরাসহ স্থানীয়রা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মহিনুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]