ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনে দেশের বিজ্ঞান ও কৃষি এগিয়ে যাবে : সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০০:৫৫
ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনে দেশের বিজ্ঞান ও কৃষি এগিয়ে যাবে : সমাজকল্যাণমন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক,উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে অনুষ্ঠিত স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠানের স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার গুনগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচির(ইইএসএস) আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।


পরে একই দিন রাতে সাড়ে ৯টার দিকে সমাজকল্যাণমন্ত্রী হাকিমপুর উপজেলা চত্বরে এসে পৌঁছালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানান এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলায় আগত ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রোজেক্ট পরিদর্শন ও উপস্থাপনা শুনেন।


এরপর হাকিমপুর উপজেলার নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এবারের মেলায় অংশ গ্রহণকরী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রথম, দ্বিতীয় বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বাঁশমুড়ি উচ্চ বিদ্যালয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি সহ অন্য অতিথি বৃন্দ।


মন্ত্রী জানান, আজকের ক্ষুদে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার।ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে তাদের হাত ধরেই আগামী দিনে বিজ্ঞাণ ও কৃষির উন্নয়ন হবে। সেই সঙ্গে দেশের উন্নয়ন এগিয়ে যাবে।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিঃদ্বাঃ) মো. শমসের আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন,সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, অ্যাকাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন,হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন, সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


বিবার্তা/রাব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com