পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে লালমনিরহাটে ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ মিছিল
প্রকাশ : ১২ জুন ২০২৬, ২৩:০৭
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে লালমনিরহাটে ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ মিছিল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সীমান্ত হত্যা এবং ভারতীয় বিএসএফ কর্তৃক সাম্প্রতিক পুশ-ইন নীতির প্রতিবাদে লালমনিরহাটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ মিছিলটি উপজেলা শহরের মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৭ সালের পর থেকে ভারত বিভিন্ন সময়ে নানা অজুহাতে নিজেদের দেশের নাগরিকদের বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করে আসছে। সাম্প্রতিক সময়ে দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলার পাশাপাশি লালমনিরহাট সীমান্তেও পুশ-ইনের চেষ্টা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।


তারা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং পুশ-ইন প্রতিরোধে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা গ্রহণের আহ্বান জানান।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, খিলাফত মজলিশ জেলা সভাপতি মুফতি আবুল কাশেমসহ এনসিপি, লেবার পার্টি, এবি পার্টি এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com