রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৯:০৪
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. সামসুজ্জামান সামু ।


বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, 'রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩' এর ধারা ৮(১) মোতাবেক তাকে ১ (এক) বছর মেয়াদে গ্রেড-২ পদে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ শুরু হবে।


উল্লেখ্য, নবনিযুক্ত চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু স্থানীয় পর্যায়ে অত্যন্ত সুপরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনের সাথেও যুক্ত এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের একজন কেন্দ্রীয় সদস্য।


রাজনৈতিক জীবনে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলালের কাছে পরাজিত হন। নির্বাচনে মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং সামসুজ্জামান সামু ৮৫ হাজার ৪৯৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।


নতুন এই উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর সামসুজ্জামান সামুর হাত ধরেই এর আনুষ্ঠানিক কার্যক্রম গতি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


বিবার্তা/নূরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com