জিয়ানগরে কিশোর-যুবকদের মধ্যে অনলাইন জুয়ার আসক্তি উদ্বেগজনক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৪:১০
জিয়ানগরে কিশোর-যুবকদের মধ্যে অনলাইন জুয়ার আসক্তি উদ্বেগজনক
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কিশোর ও যুবকদের মধ্যে অনলাইন জুয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্মার্টফোন ও সহজ ইন্টারনেট সুবিধার কারণে অনেক তরুন বিভিন্ন অনলাইন বেটিং, ক্যাসিনো ও জুয়া-ভিত্তিক অ্যাপে যুক্ত হয়ে পড়ছে, যা তাদের শিক্ষা, পারিবারিক জীবন ও সামাজিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


উপজেলার বিভিন্ন এলাকার সূত্রে জানা গেছে, অনেক কিশোর ও যুবক বাড়ীর কিনারায় আনাছে গানাছে ও বাজারে চা দোকান সহ স্কুলের কিনারায় বসে রাতভর মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় ব্যস্ত থাকে। এমনকি জিয়ানগর এমইউ মডেল মাধ্যমিকবিদ্যালয়ে মাঠের কিনারায় রাতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় ব্যস্ত থাকা দেখা যায় এবং একই সাথে তারা মাদকের আসক্ত থাকে। দ্রæত অর্থ উপার্জনের আশায় তারা নিজেদের সঞ্চয়, পরিবারের টাকা এমনকি ধার-দেনা করেও এসব খেলায় অংশ নিচ্ছে। ফলে অনেকেই আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ ও হতাশার শিকার হচ্ছে।


একাধিক অভিভাবকরা জানান, সন্তানদের মোবাইল ব্যবহারের ওপর পর্যাপ্ত নজরদারি না থাকায় তারা সহজেই বিভিন্ন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং তারা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একই সাথে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবেজিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ জানান, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে মাদক ও অনলাইন জুয়ার উপর জিরো ড্রলারেন্স ঘোষনা দিয়েছে এবং প্রশাসন সে প্রেক্ষিতে কাজ করে যাচ্ছে।


তবে অনলাইন জুয়ার বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি কিশোর ও যুবকদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত হোসেন জানান, আমরা মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কাজ চলমান ।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com