সারাদেশ
গোবিন্দগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১
প্রকাশ : ১১ জুন ২০২৬, ২২:৫৮
গোবিন্দগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রী (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সাকিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার ( ১১ জুন) বিকেলে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।


জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া বাজার এলাকায় একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী।


পথের মধ্যে একই স্কুলের সহপাঠী ও কামদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে হুমায়ুন কবির (২০) তার তিন সহযোগী মিলে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে ওই ছাত্রীকে অপহরণ করে। তারা মেয়েটিকে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামে শাহাজান আলীর ছেলে সাকিরুল ইসলামের (২২) বাড়িতে নিয়ে যায়।


সেখানে হুমায়ুন ও সাকিরুল ছাড়াও.. কামদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অনিক মিয়া (১৯) এবং আলীগাঁও গ্রামের নুরুন্নবীর ছেলে সাব্বির মিয়া (২১) মিলে মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আটকে রাখে। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে এসে মেয়েটি তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।


এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অন্যান্য আসামিরা পালিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযুক্ত চারজনের মধ্যে সাকিরুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নির্যাতিতা স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিাবর্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com