
দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসা চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি দেয়ার নামে বিভিন্ন পদে চার চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় চৌত্রিস লাখ টাকা অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপার মো. মোজহার আলী ৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। অপর দিকে এজাহার মামলার ১ নং আসামি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে।
মঙ্গলবার (১০ জুন) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলিহাট ইউনিয়নের গোবিন্দপুর গুমড়া নিজ বাড়ি থেকে উক্ত মাদ্রাসার সুপার মোজাহার আলীককে গ্রেফতার করা হয়। অন্য দিকে পুলিশ পৌর শহবের মধ্যে বাসুদেবপুর এলাকার জনৈক ব্যক্তির ছেলে বিদ্যুৎ মিয়াকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য দিকে মামলার এজাহাভূক্ত ১ নং নাম্বার আসামি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারের ভিত্তিতে অভিযুক্ত মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সম্প্রতি সময়ে চতুর্থ শ্রেণী কর্মচারী পদে নিরাপত্তাকর্মী, নৈশ্যপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন চারজন।
অভিযোগে বলা হয়, চাকরিতে যোগদানের আগে ও পরে ওই মাদ্রাসার সুপার মোজাহার আলী ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা দাবি করে। এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২০ ডিসেম্বর মাদ্রাসা মাঠ থেকে শাকিল বাবু ও রাশেদুজ্জামান লিফাতকে ডেকে নিয়ে মাদ্রাসার রুমে লোহার রড দেখিয়ে টাকা দাবি করা হয়।
এজারে ভুক্তভোগীদের দাবি, উপযুক্ত স্বাক্ষীদের সামনে বিভিন্ন সময়ে শাকিল বাবুর কাছ থেকে ৮ লাখ, মিনহাজ উদ্দিন ৬ লাখ, রাশেদুজ্জামান লিফাত ১০ লাখ এবং মোন্তানা আক্তার মিতুর স্বামী তার স্ত্রীর পক্ষে দুই দফায় মোট ১০ লাখ টাকা পরিশোধ করেন।
টাকা দেওয়ার পরও অভিযুক্তরা আরও অর্থ দাবি করতে থাকেন এবং এমপিওভুক্তি বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেন।
গোবিন্দপুর গুমড়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. শাহিনুর ইসলাম বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তারা মামলা করেন।
এ বিষয়ে হাকিমপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, মামলার ২ আসামি সুপার মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। আর মামলার ১ নম্বর আসামি সাবেক সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেফতার অভিযান চলছে। অন্য পৌর শহরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জনৈক ব্যক্তির ছেলেকে আটক থানায় নিয়ে এসে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]