
দিনাজপুরের হাকিমপুরে উপজেলা কৃষি অফিসের বর্ণাঢ্য আয়োজনে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস'-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টার প্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রথমে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথি বৃন্দ। এরপর স্টল পরিদর্শন করেন তাঁরা।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন, উপজেলা কৃষি সম্পাসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা,প্রকল্প কর্মকর্তা মো. মাসুদ রানা, বিআরডি অফিসার মো. গোলাম রব্বানী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রধান বক্তা কৃষিবিদ মো. আফজাল হোসেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার,পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই কৃষির উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্টনার কংগ্রেস প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া সার ব্যবস্থাপনা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়েও কৃষকদের সচেতন করা হচ্ছে।
আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে পার্টনার কংগ্রেস প্রকল্প কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বক্তারা।
অনুষ্ঠানের পাশাপাশি অডিটোরিয়াম চত্বরে তিনটি বিশেষ স্টলের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফলন ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]