সারাদেশ
কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ : ১০ জুন ২০২৬, ২২:৪২
কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাঁপরতল পূর্বপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সাইখুল আরিফিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, আতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুর রহমান।


সাইখুল আরিফিন বলেন “বাংলাদেশ দানাজাতীয় খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও মসলাজাতীয় খাদ্যে এখনো অনেকাংশে আমদানিনির্ভর। প্রতিবছর বিদেশ থেকে বিপুল পরিমাণ মসলা আমদানি করতে হয়। তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে বিভিন্ন মসলার উন্নত জাত উদ্ভাবন করেছে। এসব জাতের আবাদ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা অনেকাংশে কমে আসবে।”


তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ফল বাগানের ফাঁকা জায়গায় বিভিন্ন মসলার চাষ করে কৃষকরা পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করতে পারেন।


অনুষ্ঠানে প্রদর্শনীভুক্ত কৃষক ইউনুস আলী তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উপজেলা কৃষি অফিসের সঠিক দিক নির্দেশনা ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার বারি রসুন-২ জাতের আশাতীত ফলন পেয়েছেন তিনি। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগ-বালাই কম হয়েছে এবং উৎপাদন ব্যয়ও কমেছে।


এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, নুরন্নবী সুমন, সবুজ মিয়া সহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে কাকিনা ইউনিয়নের দেড় শতাধিক কৃষক- কৃষাণী অংশগ্রহণ করেন। মাঠ দিবসে কৃষকদের মসলাজাত ফসলের আধুনিক চাষাবাদ, উন্নত জাত নির্বাচন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি পরামর্শ প্রদান করা হয়।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com