
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পরও পুলিশের হাত থেকে রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি মো. জামাল হোসেন (৬০) এর পরে সুকৌশলে গ্রেফতার করেছে পুলিশ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাকিমপুর পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার মৃত রফিক হোসেনের ছেলে।
সোমবার (৮ জুন) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১১ সালের ২০ নভেম্বর জামাল হোসেনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২৭। আদালতে বিচার কার্য শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল এলাকায় তার বোনের বাড়িতে আত্মগোপনে আছেন।পরবর্তীতে পুলিশি সুকৌশলে তাকে হাকিমপুর পৌর শহরের মধ্যে বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকায় এনে গ্রেফতার করা হয়।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]