
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে সরকারের সামজিক নিরাপত্তামূলক ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নিবন্ধিত গ্রামীণ দুস্থ ও অসহায় নারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সরকারের এই কর্মসূচির চাল পেয়ে খুশি উপকারভোগীরা।
সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসেন ও তদারকি অফিসার হাকিমপুর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল ইসলাম, ফিফা বিশ্বকাপে ব্রাজিল সমর্থক ও ইউপি সদস্য মশিউর রহমান বকুল, আক্তার হোসেন বাবু, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির (ভিডাব্লিউবি) চাল নিতে আসা উপকারভোগী বলেন, প্রতি মাসে ৩০ কেজি করে চালের বস্তা পাই। এতে আমাদের মতো গরীব দুস্ত পরিবারের জন্য খুবই সুবিধা। বাজারে বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি। তাই মাসের চালটা অন্তত কিনতে হয় না। আমি বর্তমান সরকারের জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো করে।
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াররম্যান মো. নাজিমুল হোসেন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ভেনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের ৯টি ওর্যাডে অতি দরিদ্র দুস্ত ও অসহায় কার্ডধারী ৭২৭ জন উপকার ভোগী নারীদের মাঝে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]