
দিনাজপুর জেলার শিক্ষার নগরী হিসেবে পরিচিত চিরিরবন্দরে অবস্থিত আমেনা বাকি স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে মেয়ে তানিয়া আক্তার তন্নু। ঈদের ছুটি শেষে মেয়েকে সঙ্গে নিয়ে চিরিরবন্দরে যায় মা সেলিনা আক্তার। হোষ্টেলে রেখে সিএনজি রিজার্ভ করে বাড়ি আসার পথে বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা আক্তারের (৩২)।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর- বিরামপুর মহাসড়কে টাটকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা স্থলে গুরুতর আহত হয় শিক্ষিকা সেলিনা আক্তার একইসঙ্গে আহত হয় সিএনজি চালকও।
প্রথমে তাদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু।
নিহত সেলিনা আক্তার হাকিমপুর হিলি পৌর শহরের পালপাড়া এলাকার তৌহিদুর রহমান রানার স্ত্রী। তিনি পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। স্বামী মাসুদ রানা একজন ব্যবসায়ী ও পাশাপাশি হাকিমপুর প্রেসক্লাবের সদস্য। তাঁর দুই সন্তান বড় ছেলে সিফাত হোসেন রংপুর প্রাইভেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং ছোট তন্নু আমেনা বাকি স্কুল এন্ড কলেজ অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর চিরিরবন্দর আমেনা বাকি স্কুল এন্ড কলেজে মেয়ে পড়াশোনা করে। ঈদের ছুটি শেষে আজ মেয়েকে রাখার জন্য যায় সেলিনা আক্তার। পরে বাড়ি ফেরার পথে বিরামপুর পৌর শহরের টাটকপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের ধাক্কায় সিএনজি ছিটকে পড়ে মুখের চৌয়াল ভেঙে মুখমণ্ডল থেঁতলে যায় এবং মাথায় রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু। রংপুর থেকে বিকেল ৫ টার দিকে মরদেহ স্বামীর নিজ বাসভবন হাকিমপুর পৌর শহরের পালপাড়া গ্রামে নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুর সংবাদে হাকিমপুর প্রাথমিক শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ স্বামী বাড়িতে নিয়ে আসার খবর শুনে সেখানে ছুটে আসেন উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জামান আলী, সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লিপিআরা বেগম সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
শিক্ষক সমিতির সভাপতি মো. জামান আলী ও সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী বলেন, সেলিনা আক্তার সহকারী শিক্ষক হিসেবে নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। তাঁর আকর্ষিক মৃত্যুতে আমাদের উপজেলা শিক্ষা পরিবার শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]