তিনদিন পর বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৫:১৮
তিনদিন পর বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় তিনদিন ধরে অবস্থানরত পুশইনের শিকার ১০ জন (নারী-পুরুষ ও শিশু) সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে তাদের ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। এ সময় সীমান্ত এলাকায় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা কড়া নজরদারিতে ছিলেন। বর্তমানে ওই সীমান্তে শান্ত পরিবেশে বিরাজ করছে।


জানা যায়, গত ৫ জুন গভীর রাতে বড়বাড়ি সীমান্ত দিয়ে ভারতের ৯৩ ব্যাটালিয়ানের টিয়া পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা
ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে । বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় অটকা পড়ে। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ৩ জন শিশু ও ২ জন নারী ও ৫ জন পুরুষ ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। তিনি জানান, শূন্যরেখায় অবস্থানরত ১০ জনকে বিএসএফ সোমবার গভীর রাতে নিজেদের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে।


সীমান্তবর্তী প্রধাপাড়া গ্রামের বাসিন্দারা জানান, রাত ৮ টা থেকেই ভারতীয় সীমান্তে বারবার ফ্লাডলাইট বন্ধ ও চালু করা হচ্ছিল। রাত ১ টা ৩০ মিনিটের দিকে বিএসএফ আটকে থাকা ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিয়ে গেলেও কিছু সময় পর আবার আগের স্থানে ফিরিয়ে আনে। পরে রাত আড়াইটার দিকে তাদের পুনরায় সরিয়ে নেয়।


এদিকে সম্ভাব্য পুশইন প্রতিরোধে পঞ্চগড়ের প্রায় ২৭৮ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে বিজিবি। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির ওপর নজর রাখছেন।


বিবার্তা/বিপ্ল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com