
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশেল বিশেষ অভিযানে অগ্নিসংযোগ মামলায় মিলন চন্দ্র রবিদাস (৩২) ও মাদক ব্যবসায়ী ও সেবনের অপরাধ মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি তৌহিদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) মধ্য রাতে বোয়ালদাড় ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, থানার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় গ্রামের মৃত বিপিন রবিদাস ছেলে মিলন চন্দ্র রবিদাস ও একই ইউনিয়নের বৈগ্রাম এলাকার এনামুল হকের ছেলে তৌহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
তিনি জানান, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনের অপরাধে দুটি মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি তৌহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
অপর দিকে অগ্নিসংযোগ মামলায় মিলন রবিদাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]