সারাদেশ
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২২:৪৯
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে সাব্বির (১৬) ও শাওন আহমেদ (১৪) নামের দুই সহোদর নিখোঁজ হয়েছে।


রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।


নিখোঁজ শাওন আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এবং সাব্বির আহমেদ নবম শ্রেণির শিক্ষার্থী। তারা মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।


স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাইসহ মোট তিনজন মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তিনজনই ভেসে যায়। তাদের মধ্যে মেহেদি হাসান (১৭) নামের একজন কৌশলে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই নিখোঁজ হয়। তীরে ফেরা মেহেদি ওই এলাকার আজিজুল হকের ছেলে।


স্থানীয় ইউপি সদস্য নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ দুই সহোদরের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে উদ্ধার অভিযান চলাকালে এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com