
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদরে অবস্থিত একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবা (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ক্ষুদ্রকাপড় ব্যবসায়িদের একটি দোকানে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টার মধ্যে মাকের্টের ৮০টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ী তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেল। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবি জানান।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছি এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিবার্তা/আতাউর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]