
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬ টার ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে নিহত আলামিন ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) এলাকার বাসিন্দা শামিমের সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার এসআই সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]