পঞ্চগড়ে বজ্রাঘাতে তরুণের মৃত্যু
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:২৮
পঞ্চগড়ে  বজ্রাঘাতে তরুণের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বজ্রাঘাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন ট্রাক্টরের সহকারি হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে নরম মাটিতে ট্রাক্টরের চাকা দেবে গেলে সেটি উঠানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনতে বাড়িতে যান তিনি। পরে বাড়ি থেকে একটি বেলচা নিয়ে ঘটনাস্থলের দিকে ফেরার পথে হঠাৎ আকাশে মেঘ গর্জনের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রাঘাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত শাহাদাতকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com