হিলিতে পলাতক আসামিসহ গ্রেফতার ৩
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:৪৫
হিলিতে পলাতক আসামিসহ গ্রেফতার ৩
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।


বুধবার (৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।


​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন, ​মো. হাসান (২৩) দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার মো. ফিরোজ আলীর ছেলে। তার কাছ থেকে ১৫ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মো. গোলাম রব্বানী ওরফে রাব্বী (৩৫) মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মো. আজাদ বেলালের ছেলে। তাকে ২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মো. রুবেল হোসেন (৩৮) দক্ষিণ বাসুদেবপুর (হিলি চুড়িপট্টি ক্যাম্পের সামনে) এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে। তিনি একটি জিআর (নং-২৮/২০) মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।


​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে৷ তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত হাকিমপুর গড়তে আমাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com