পঞ্চগড়ে অটোরিকশা-মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০৬
পঞ্চগড়ে অটোরিকশা-মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ১
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সদর উপজেলায় অটিরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত হাসিবুল ইসলাম সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের মধুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঝোপের দিঘি এলাকায় একটি অটো হঠাৎ মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাসিবুল ইসলামসহ কয়েকজন আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসিবুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তিনি মারা যান।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com