সারাদেশ
গোবিন্দগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ : ০২ জুন ২০২৬, ২২:১৮
গোবিন্দগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুর রশিদ শেখ (৫২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।


নিহত আব্দুর রশিদ শেখ ওই এলাকার মোজল হক শেখের ছেলে।


এলাকাবাসী জানান, আজ সকালে স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আব্দুর রশিদ শেখের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com