গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০২ জুন ২০২৬, ২১:৫৭
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানের নামে জনসাধারণকে হয়রানি, ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টায় উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


এতে লিখিত বক্তব্য পাঠ করেন কাটাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম ফয়সাল সজীব।


এসময় উপস্থিত ছিলেন ওবাইদুল্লাহ, হাবিবুল্লাহ, আবু তাহের, রাকিব, একরাম প্রমুখ।


সংবাদ সম্মেলনে ফাহিম ফয়সাল সজীব জানান, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস (ডিএনসি) কর্তৃক মাদকবিরোধী অভিযানের নামে প্রতিনিয়ত গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের জনসাধারণকে হয়রানি করা হচ্ছে। এতে জনমনে আতঙ্ক ও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সঠিক তথ্য ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে প্রকৃত মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে জড়িতদের বাড়িতে অভিযান চালানো ও গ্রেফতারের কথা বলেন তিনি।


তিনি আগামীতে কাটাবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষকে মাদকবিরোধী অভিযানের নামে হেনেস্তা না করার অনুরোধ করেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কখনো এমন অপকর্ম পুনরায় সংঘটিত হয়, তাহলে আমরা কাটাবাড়ি ইউনিয়নবাসী সাধারণ মানুষসহ সকলে একত্রিত হয়ে সেই অপকর্ম দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


তিনি আরও জানান, সম্প্রতি মাদকবিরোধী অভিযানের নামে মাদক নিয়ন্ত্রণ অফিসের সিপাই রজব হোসেনসহ সঙ্গীয় ফোর্স ১নং কাটাবাড়ি গ্রামে পশু চিকিৎসক মরহুম গফুর ডাক্তারের বাড়িতে তার ছেলে আশিকের কাছ থেকে ৩০ হাজার টাকা ও একই এলাকায় মাসুমের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছে। এছাড়া ভেলামারি গ্রামের রান্টুর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছে।


সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকেরা অভিযুক্ত ডিএনসি'র সিপাই রজব হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মাদকবিরোধী অভিযানের নামে আর্থিক লেনদেনের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com