
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে মামলায় আহসান হাবীবসহ মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি রবিউল ইসলাম ও ফৌজদারী কার্যবিধি মামলার নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি মঙ্গলবার (২ জুন) দুপুরে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— আহসান হাবীব থানার খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামের সাগর মিয়ার ছেলে, রবিউল ইসলাম ওরফে রবি থানার নওদাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, অপর জন একই গ্রামের নয়ন হোসেন, রহিদুল ইসলামের ছেলে।
ওসি জানান, থানার লোহাচড়া গ্রামের নুরুজ্জামান তার স্ত্রী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ ঢাকায় চাকুরী সুবাদে আবস্থান করে। ঈদের ছুটিতে এসে শশুর বাড়ি পার্শ্ববর্তী নয়ানগর গ্রামে যায়। সেখান থেকে তার মেয়ে বোন ও বোনজামাই সহ ডাঙ্গাপাড়া বাজারে ঘুরতে গিয়ে ফুচকার দোকানে যায়।এসময় আসামি আহসান হাবীব তাকে উত্তাক্ত ইভটিজিং করে। পরে মেয়ের বাবা নুরুজ্জামান প্রতিবাদ করায় তাকে এবং তার স্ত্রী সহ প্রায় তিনজনকে কুপিয়ে জখম করে আহসান হাবীব এর লোকজন। মেয়ের বাবা হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং তার স্ত্রীর উন্নত চিকিৎসার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন মেয়ের মা মনোয়ারা হোসেন বাদী হয়ে আহসান হাবীব এর নাম উল্লেখ সহ কয়েকজনের নামে মানলা দায়ের করে। ওই দিন দুপুর আড়াইটার দিকে নয়ানগর (বিদেশি পাড়) এলাকা থেকে ইভটিজার আহসান হাবীব কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে লালমনিরহাট থানায় মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে রবি কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই দিবাগত-রাতে আসামি নয়ন হোসেন কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মো. জাকির হোসেন।
বিবার্তা/গোলাম রববানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]