
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি সুজন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) গভীর রাতে হাকিমপুর থানার নওদাপাড়া এলাকা থেকে পলাতক আসামি সুজন ইসলামকে তার চাচার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি সোমবার (১ জুন) দুপুরে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামি হাকিমপুর থানার নওদাপাড়া এলাকার কাফাজ উদ্দিনের ছেলে।
ওসি জানান, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামির চাচার বাড়িতে আত্মগোপন করে থাকা সুজন ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পার্শ্ববর্তী বিরামপুর থানার জিআর মামলা এবং রাজধানীর পল্লবী থানা ও সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিম থানায় দায়ের করা মামলায় ওয়ারেন্ট রয়েছে।
বিবার্তা/গোলাম রববানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]