
দিনাজপুরের হাকিমপুর হিলিতে "প্রাথমিক শিক্ষা পদক-২০২৬" উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নার্গিস পারভীন। তিনি উপজেলার কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম।
জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচনে বাছাইয়ের অংশ হিসেবে উপজেলা শিক্ষা কমিটির যাচাই-বাছাই ও মূল্যায়নের পরে তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। বাছাই কমিটিতে শিক্ষাদানে বিশেষ অবদান, শ্রেণীকক্ষে পাঠদানের দক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য তিনি এই গৌরব অর্জন করেছেন।
নার্গিস পারভীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর দ্বায়িত্ব শেষে বাসায় এসে গৃহীনী হিসেবে অবদান রাখেন। তাঁর স্বামী মো. গোলাম রব্বানী সহকারী শিক্ষক, রিকাবী চকচকা আলিম মাদ্রাসা ও স্থানীয় হিলি প্রেসক্লাবের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। নার্গিস পারভীন দুই ছেলে সন্তানের জননী। বড় ছেলে শাহরিয়ার আলমাস (রক্তিম) গত বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫+সহ হাকিমপুর থানা ফাস্ট হয়ে বর্তমানে ঢাকা নটরডেম কলেজে অধ্যায়নরত রয়েছে। ছোট ছেলে আব্দুল্লাহ আল নাহিয়ান মা এর সাথে স্কুলে যাওয়া আসা করে।
তাঁর স্বামী গোলাম রব্বানী বলেন, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। স্কুলের সকল কার্যক্রম শেষে বাসায় এসে গৃহীনীর কাজে ও তার অলসতা দেখি নাই। আমি আমার সহধর্মিণী এবং আমাদের দুই ছেলের জন্য সকলের নিকট দোয়া চাই। আমাদের দুই ছেলে একদিন মা বাবার মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা করি।
হাকিমপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) মো. রুহুল আমিন জানান, জাতীয় শিক্ষা পদক-২৬ যাচাই-বাছাই কমিটি সব বিষয়ে বিশ্লেষণ করে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করেছে। আগামী ২ জুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিভিন্ন ক্যাটাগড়িতে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হাকিমপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. নওশাদ আলী জানান, নার্গিস পারভীন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন উপজেলার হাতিশোঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই সময় আমি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। আমি তাকে দেখেছি তিনি ক্ষুদে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য খুবই আগ্রহী ছিলেন। তিনি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে এবং হাকিমপুরের স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।শিক্ষকতার পাশাপাশি একজন সফল অভিভাবক হিসেবেও তিনি স্থানীয়ভাবে সমাদৃত। আমি তার এবং তাদের সন্তানের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]