
সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে (ইপিজেড, গারো ডাংগি ব্রিজ সংলগ্ন) প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও আহনাদ তহমিদ রিয়াদ (১৮)। সম্পর্কে তারা দুজন বন্ধু।
প্রত্যক্ষদর্শী ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের গন্তব্যে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাবির খালেদ নিহত হন। রিয়াদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মোহন্ত বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]