হিলিতে নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
প্রকাশ : ৩০ মে ২০২৬, ২২:১৯
হিলিতে নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।


শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। ওই দিন দুপুর ২ টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শের কথা স্মরণ করে বলেন, দেশের যে কোনো সংকটে শহীদ জিয়ার অবদান জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।


​আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া সহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের সর্বস্তরের নেতাকর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়।
পরে বাংলাহিলি বাজারে পথচারী, রিকশা ও অটোরিকশা চালক, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com