শহীদ জিয়ার আদর্শ ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৬, ২০:২১
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে কয়েক হাজার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


​শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন ও বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।


​খাবার বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"


​বিরোধীদের সমালোচনা ও অপপ্রচারের জবাব দিয়ে মন্ত্রী আরও বলেন, "রাজনীতি হওয়া উচিত জনগণের ভাগ্যোন্নয়নের জন্য, সস্তা বাহবা পাওয়ার জন্য নয়। যারা ক্ষমতার বাইরে থেকে সরকারের গঠনমূলক কাজের সমালোচনা করছেন, তাদের বলব—মুখে বড় বড় কথা বন্ধ করে রাজপথে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে সমালোচনা করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। দেশবাসী ভালো করেই জানে কারা সংকটে পাশে থাকে আর কারা শুধু সমালোচনা করতে পারে। মনে রাখতে হবে, শুধু ফাঁকা আওয়াজ ও সমালোচনা করে জনগণের মন জয় করা যায় না।"


​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।


​উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলসহ স্থানীয় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com